বড়লেখায় ১৪ কেন্দ্রে ব্যালট পেপার গেল আগের দিন-৫৪ কেন্দ্রে ভোটের দিন সকালে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ১৪ কেন্দ্রে ব্যালট পেপার গেল আগের দিন-৫৪ কেন্দ্রে ভোটের দিন সকালে

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলা ৬৮ ভোট কেন্দ্রের ১৪টিতে ভোটগ্রহণের আগের দিন শনিবার বিকেলে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সবধরণের সরঞ্জাম। অপর ৫৪ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। উপজেলা সদর থেকে দুর্গম ও দূরবর্তী হওয়ায় ১৪ কেন্দ্রে আগের দিন ব্যালট পেপারসহ সরঞ্জামাদি পাঠানোর ব্যবস্থা নেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।

Manual1 Ad Code

আগের দিন ব্যালট পেপার পাঠানো কেন্দ্রগুলো হচ্ছে-দক্ষিণ বাগিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাদাদ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়, গগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, খুটাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ সমনভাগ চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাথারিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Manual4 Ad Code

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ি উপজেলার সর্বমোট ৬৮ ভোট কেন্দ্রের ১৪টি দুর্গম ও দূরবর্তী এলাকায় হওয়ায় সেগুলোতে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জামাদি শনিবার বিকেলের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। অপর ৫৪টি কেন্দ্রে ভোটের দিন (রোববার) সকালে ব্যালট পেপার পাঠানো হবে। সুষ্ঠুভাবে দ্রুত সময়ে তা পৌঁছানোর জন্য টিম গঠন করে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!