বড়লেখায় চা বাগানের ভূমি জবর-দখলের অপচেষ্টা, বাধা দিতে গিয়ে হামলায় আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় চা বাগানের ভূমি জবর-দখলের অপচেষ্টা, বাধা দিতে গিয়ে হামলায় আহত ২

  • শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলার আল্লাদাদ চা বাগানের ইজারাকৃত ভূমি জোরপূর্বক জবরদখলের অপচেষ্টাকালে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাগানের বনপ্রহরী সেজু মিয়া ও চুক্তিভিত্তিক ঠিকাদার সিরাজ উদ্দিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টার দিকে বাগানের ৭ নং সেকশনের বটকুচি নামক স্থানে।

Manual3 Ad Code

বাগান কর্তৃপক্ষের অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কতিপয় খাসিয়া বেশ কিছুদিন যাবত বাগানের ভূমি জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা ও বাগান কর্তৃপক্ষের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। এ নিয়ে চা বাগান ও খাসিয়াদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। শনিবার দুপুরে বাগানের ৭ নং সেকশনের বটকুচি নামক স্থানে শ্রমিকরা কাজ করছিল। এসময় অলমিন খাসিয়ার নেতৃত্বে ড্রিং খাসিয়া, এবারসন গাসা, বিওস, ফারমিন মুখিম, ডিসল খাসিয়া, দুলন, ডেনি প্রমুখ বাগানের ইজারাকৃত ভূমি জবর-দখলের অপচেষ্টা চালায়, শ্রমিকদের কাজে বাধা দেয়। তাদেরকে (খাসিয়া) বাধা দিলে তারা বাগান শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাগানের বনপ্রহরী সেজু মিয়া ও চুক্তিভিত্তিক ঠিকাদার সিরাজ উদ্দিন গুরুতর আহত হন। এই সময় হামলাকারিরা বাগানের শ্রমিক আবু মিয়া, রাসেল আহমদ, আব্দুল মজিদ এবং অস্থায়ী শ্রমিক নুরুল হককে ধরে করে নিয়ে যায়। খাসিয়াদের অতর্কিত হামলার ঘটনায় ভয়ে বাগানের শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভোগছে।

Manual6 Ad Code

খবর পেয়ে বাগানের মহা-ব্যবস্থাপক সিরাজ উদ্দিন তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদকে অবগত করলে তিনি খাসিয়া পুঞ্জিতে গিয়ে আটককৃত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসেন।

Manual1 Ad Code

আল্লাদাদ চা বাগানের মহা-ব্যবস্থাপক সিরাজ উদ্দিন জানান, খবর পেয়ে তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করলে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন। এসম অলমিন খাসিয়ার নেতৃত্বে খাসিয়ারা তার নিকট ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তারা বাগানের ভূমি জবরদখল করে নিবে বলে হুমকি দেয়। ইউপি চেয়ারম্যান বিষয়টির সুষ্ঠু সমাধান দিবেন বলে আশ্বস্থ করেছেন। সুষ্ঠু সমাধান না পেলে তিনি আইনের দ্বারস্থ হবেন।

Manual6 Ad Code

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উভয়পক্ষের সাথে আলাপ-আলোচনা করেছেন। স্থানীয়ভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। উপজেলা প্রশাসনকে অবহিত করে তিনি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!