বড়লেখায় ব্যাংক থেকে টাকা নিয়ে বেরুতেই মা-মেয়ের ওপর ছিনতাইকারী চক্রের টার্গেট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ব্যাংক থেকে টাকা নিয়ে বেরুতেই মা-মেয়ের ওপর ছিনতাইকারী চক্রের টার্গেট

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা পৌরশহরের ইসালামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বেরুতেই ছিনতাইকারী চক্রের টার্গেটে পড়েন গৃহবধু রুজি বেগম ও তার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রিমা বেগম। মা ও মেয়ের সাহসিকতায় চক্রের দুই সদস্য আটক হওয়ায় ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন উদ্ধারের ‘ক্লু’ পেয়েছে পুলিশ। রুজি বেগম উপজেলার কাঠালতলী মাধবগুল (মধ্য) গ্রামের কুয়েত প্রবাসী সাইফুদ্দিনের স্ত্রী। সোমবার বেলা আড়াইটার দিকে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র গলায় ধারালো অস্ত্র ধরে মা ও মেয়ের টাকা, চেকবই এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

সোমবার দুপুরে ভোক্তভোগী রুজি বেগমের বাড়িতে গেলে তিনি ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, স্বামীর পাঠানো টাকা ইসলামী ব্যাংক বড়লেখা শাখা থেকে উত্তোলন করে কিছু কেনাকাটা শেষে বাড়ি ফেরার জন্য ব্যাংকের সামনের সড়কের পার্শে দাঁড়ান। এসময় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক দেড়শ’ টাকায় বাড়ি পৌঁছে দিতে রাজি হওয়ায় মেয়েকে নিয়ে তিনি গাড়িতে ওঠেন। কিন্তু জানতেন না সে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গাড়িতে বসিয়েই সিএনজি চালক একটু দূরে গিয়ে কোথায় যেন ফোন করে। পরক্ষণে একটি ছেলে এসে তার পাশের সিটে বসতেই সিএনজি ছেড়ে দেয়। চলন্ত অবস্থায় আরো কয়েকবার ফোন করে। সে ছিনতাইকারী চক্রের অপর সদস্যদের যে তাকে ফলো করতে বলেছে, তা ঘটনার পর পরিস্কার হয়ে ওঠেছে।

বাড়ির কাছাকাছি একটু নির্জন স্থানে সিএনজি খুব ধীরগতিতে চালাতে থাকে। ঠিক তখনই একটি মোটরসাইকেল অভারটেক করে সামনে যেতেই সে সিএনজি থামিয়ে দেয়। মোটরসাইকেল আরোহী তিন যুবক আমি ও আমার মেয়ের গলায় ধারারো অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ, ব্যাগে থাকা চেকবই, মেয়ের হাতের পার্স ও টাস মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তখন সিএনজি চালক ও তার সাথে থাকা ছেলেটি ছিল দর্শকের ভুমিকায়। ব্যাগের ভেতর ৬০ হাজার টাকা ছিল। সিএনজি ঘুরিয়ে চলে যেতে চাইলে আমি ও আমার মেয়ে তাদের ঝাপটে ধরে চিৎকার দেই। তখন লোকজন এসে অটোরিকশাসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

Manual2 Ad Code

গৃহবধু রুজি বেগম জানান, সোমবার সন্ধ্যায় পুলিশ থানায় ডেকে নিয়ে লিখিত অভিযোগ নিয়েছে। থানার ওসি বলেছেন টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে দিবেন। কিন্তু এখনও টাকা কিংবা মোবাইল ফোন ফেরত পাইনি।

Manual6 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃতদের দেওয়া তথ্যে টাকা, চেকবই ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। সিএনজি চালিত অটোরিকশা থানায় আটক রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!