খেলা সংক্রান্ত যেকোন বিষয়ে আমি সবার সাথে থাকবো- ব্যারিস্টার সুমন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

খেলা সংক্রান্ত যেকোন বিষয়ে আমি সবার সাথে থাকবো- ব্যারিস্টার সুমন এমপি

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code
জুড়ী প্রতিনিধি :: জুড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে হাজার হাজার দর্শকের সামনে দূর্নীতির বিরুদ্ধে কথা বলে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করা ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।।
শুক্রবার বিকালে জুড়ী উপজেলার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহবুব উদ্দিন সাচ্চু ও ব্যারিষ্টার সুমন একাডেমীর মধ্যে আয়োজিত প্রীতি ম্যাচে  চুনারুঘাট -মাধবপুরের এমপি  ব্যারিষ্টার সুমন বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট -মাধবপুরের মানুষের ভোটে। কিন্তু ফুটবলের জন্য আমি সারাদেশের মানুষের। খেলা সংক্রান্ত যেকোন বিষয়ে আমি সবার সাথে থাকবো।
এ সময় তিনি বলেন, যেখানে দূর্নীতি হবে সেখান থেকেই আপনারা মোবাইলের ফেসবুকে লাইভ করবেন। রাস্তার কাজে যদি বিটুমিন কম দেওয়া হয় আপনার আপনাদের এমপিকে জানানোর জন্য লাইভ করবেন। এমপিকে বলবেন, আপনাদের রাস্তায় কাটিং কাটিং চলতেছে।
উনি যদি না পারেন তাহলে আমাকে একটি সিসি দিলে আমি  আপনাদের এমপির সাথে কথা বলে আমরা সাটিং সাটিং করবো। এ সময় হাজার হাজার দর্শক খেলা  উপভোগ করেন।
খেলা শেষে পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!