বড়লেখায় ইউপি ছাত্রলীগ কমিটিতে ছাত্রদল শিবিরকর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

বড়লেখায় ইউপি ছাত্রলীগ কমিটিতে ছাত্রদল শিবিরকর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ

  • শনিবার, ১৩ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপি ছাত্রলীগের কমিটিতে বিএনপি-জামায়াত পরিবারের এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

Manual1 Ad Code

০৮ জুন নবগঠিত ২৪ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বিএনপি-জামায়াত পরিবারের ও ছাত্রদলের পদবীধারী নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করায় ঘোষিত কমিটির ৭ নেতা শনিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি কেন্দ্রিয়, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

অভিযোগকারী নেতৃবৃন্দ হলেন-নবঘোষিত কমিটির সহ-সভাপতি কাওছার আহমদ ও ওমর শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক কাওছার আহমদ, উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আলী শিপলু।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৮ জুন উপজেলা ছাত্রলীগ ১ বছর মেয়াদী দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে তা প্রকাশ করে। অভিযোগকারী ৭ ছাত্রলীগ নেতা জানান, এ কমিটির দপ্তর সম্পাদক পদপ্রাপ্ত জাকির হোসেন ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সমাজসেবা সম্পাদক ও স্কুল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। সহ-সভাপতি ইউসূফ রুম্মানের বাবা ইউনিয়ন বিএনপির সদস্য। সাংগঠনিক সম্পাদক নুরুল হক রিপনের বাবা ইউপির ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। যুগ্ম সম্পাদক রাহিম আহমদ রাহি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। তাহার চাচা নাজিম উদ্দিন ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আরেক চাচা ছাত্রদলের সাবেক সভাপতি। সহ-সভাপতি মুরাদ আহমদের ভাই ছাত্রদলের সক্রিয় কর্মী।

Manual8 Ad Code

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, এব্যাপারে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!