সৈয়দ আকমল হোসেন ছিলেন মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু : স্মরণসভায় বক্তারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সৈয়দ আকমল হোসেন ছিলেন মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু : স্মরণসভায় বক্তারা

  • বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক সৈয়দ আকমল হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভা উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের সভাপতিত্বে ও সিলেট পরিবেশ-নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের পরিচালনায় সৈয়দ আকমল হোসেনের জীবন ও কর্ম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল,  কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সিলেট জেলা বারের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া টিবিএফের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম প্রমুখ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ট্রেড ইউনিয়ন নেতা হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, সৈয়দ আকমল হোসেনের রাজনৈতিক সহকর্মী আমির আলী, ।

সভায় বক্তারা বলেন, সৈয়দ আকমল হোসেন ছিলেন মেহসতি মানুষের অকৃত্রিম বন্ধু। যিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। ছিলেন স্পষ্টভাষী, নিবেদিত, সর্বস্ব বিলিয়ে দেওয়া রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে তিনি লড়ে গেছেন। বিভিন্ন বাধাও তাকে আটকাতে পারেনি।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!