কমলাপুরে নিখোঁজ বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ মিলেনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

কমলাপুরে নিখোঁজ বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবকের খোঁজ মিলেনি

  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নিখোঁজ বড়লেখার মানসিক ভারসাম্যহীন যুবক ছাব্বির আহমদের খোঁজ মিলেনি ১৩ দিনেও। গত ২৬ জানুয়ারি সে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছাব্বির আহমদ (২৪) বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকার ছায়েক আলীর ছেলে।

Manual1 Ad Code

নিখোঁজ ছাব্বিরের মা শিল্পী বেগম বুধবার বিকেলে বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তার ছেলে সুস্থ হয়নি। গত ২৬ জানুয়ারি ছাব্বিরকে তার বাবা পাবনায় ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। ঢাকায় যাওয়ার পর কমলাপুর রেলস্টেশনে তারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এরইমধ্যে হঠাৎ দেখেন ছাব্বির আহমদ কোথাও নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

Manual5 Ad Code

থানায় জিডি করেননি কেন-জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা বুঝতে পারিনি। কোন হৃদয়বান ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৭২৪৯২৮৮৩৪ ও ০১৭১৫৮৫৯৬৮৩ নম্বরে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!