বড়লেখায় ৩২৫ পিস ইয়াবাসহ পুলিশের খাচায় মাদক ব্যবসায়ি দম্পতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ৩২৫ পিস ইয়াবাসহ পুলিশের খাচায় মাদক ব্যবসায়ি দম্পতি

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি দম্পতি খলিলুর রহমান ও সফিরুন নেছাকে গ্রেফতার করেছে। রাত সাড়ে ৯টায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকেল এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান, এসআই মাসুদ পারভেজ, এসআই স্বপন কান্তি দাস সহ একদল পুলিশ পৌরশহরের মহুবন্দ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ি খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও তার স্ত্রী সফিরুন নেছাকে পুলিশ গ্রেফতার করে।

Manual6 Ad Code

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের গোপন সংবাদে মাদক ব্যবসায়ি খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি করে পুলিশ তাদের হেফাজত থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!