শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code
 
 
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহিন আহমেদ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইভেন্ট-টি পরিচালনা করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শিক্ষার্থীর জন্য দৌড় প্রতিযোগিতা, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ এবং অভিভাবকদের জন্য জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা ছিল।
অনুষ্ঠানে স্কুলের অভিভাবক এবং বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews