বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।

এদিকে বুধবার দুপুরে ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও উবায়েদ উল্লাহ খান, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ বক্তব্য দেন।

Manual6 Ad Code

Manual7 Ad Code

এর আগে বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বড়লেখা পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি বিভাগ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা, বড়লেখা প্রেসক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি, নিরাপদ সড়ক চাই (নিসচা) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!