বড়লেখায় মাতৃভাষা দিবসে ওয়ালটনের পণ্যপ্রদর্শনী ও শিশু কিশোর প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় মাতৃভাষা দিবসে ওয়ালটনের পণ্যপ্রদর্শনী ও শিশু কিশোর প্রতিযোগিতা

  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার আয়োজনে বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে অমর একুশে পণ্যপ্রদর্শনী ও শিশু কিশোর প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমান ভুইয়ার পরিচালনায় পণ্যপ্রদর্শনীর অংশ হিসেবে দেশি শিল্প প্রতিষ্ঠান ওয়াল্টন উৎপাদিত ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব ও ই-বাইকসহ নিত্যপ্রয়োজনীয় নানা ডিজিটাল পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংশ্লিষ্ট রচনা লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual7 Ad Code

প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমান ভুইয়া,  সাংবাদিক মস্তফা উদ্দিন।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটন প্লাজা বড়লেখা শাখার ব্যবস্থাপক তারেক রহমান ভুইয়া বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখছে কম্পিউটার সংশ্লিষ্ট আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি সমূহ। তাই শিক্ষার্থীদের এসকল ডিজিটাল পণ্য সামগ্রীর সাথে পরিচিত ও এর ব্যবহার বিষয়ে ধারনা প্রদান এবং ওয়ালটনের ডিজিটাল পণ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে ও বিশেষ সুবিধায় গ্রাহকের কাছে পৌছে দিতেই আমাদের এই আয়োজন। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রয়েছে ১২ মাসের কিস্তিতে নগদ মূল্যের ডিজিটাল পণ্যক্রয়ের বিশেষ সুবিধা। গুনগত মানের দিক থেকে ওয়াল্টন পণ্য দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। বর্তমানে বিশ্বের ৪৩টি দেশে ওয়ালটনের বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!