বড়লেখা সহকারি কমিশনার জাহাঙ্গীর হোসাইনের পদোন্নতিতে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখা সহকারি কমিশনার জাহাঙ্গীর হোসাইনের পদোন্নতিতে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের পদোন্নতি জনিত বদলিতে গত বৃহস্পতিবার রাতে অফিসার্স ক্লাব তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। বড়লেখায় তিনি প্রায় ২ বছর ৭ মাস সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্টার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি সিনিয়র সহকারি কমিশনার পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগে ন্যাস্ত হয়েছেন।

Manual2 Ad Code

বড়লেখা অফিসার্স ক্লাবের সভাপতি ও ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ি সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম সুহেল রানা চৌধুরী, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!