শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি :: ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স  হল রুমে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এবং বার্ষিক আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
সভায় সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ- এর প্রতিবেদনের ওপর বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ প্রদান করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা। প্রায় ৩ ঘন্টাব্যাপী সভায় বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।
এজিএম সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ কার্যকরী কমিটির সদস্য এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সকল সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবে রাতের খাবারের আয়োজন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!