কুলাউড়ায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে প্রবেশ ৪ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় এক ঘন্টা দেরিতে কেন্দ্রে প্রবেশ ৪ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের চারজন শিক্ষার্থী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর আসায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা হলো-উপজেলার কাদিপুর ইউনিয়নেরউত্তর কৌলা গ্রামের অজিত দেবের মেয়ে শ্রাবণী দেব, ফটিক দেবের মেয়ে আখি দেব পূর্ণিমা, নির্মল দেবের মেয়ে বৈশাখী দেব, বিমল দেবের মেয়ে অর্ণা দেব। তারা প্রত্যকেই নবীন উচ্চ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৩ শিক্ষাবর্ষে চার শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলো না। ছোট্টভুলের কারণে শিক্ষাজীবন থেকে একটি বছর তাদের নষ্ট হয়ে গেল।

শিক্ষার্থী শ্রাবণী দেব রবিবার সন্ধ্যায় মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, রবিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৭ নম্বর কক্ষে আমাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু পথিমধ্যে কৌলা ব্র্যাক অফিসের সামনে সিএনজি অটোরিকশা নষ্ট হওয়ায় আমরা সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারিনি। এক ঘন্টা পর সকাল ১১টায় কেন্দ্রে প্রবেশ করলেও কেন্দ্র প্রধান মতিন স্যার আমাদের পরীক্ষার হাজিরা শিটে স্বাক্ষর পর্যন্তনেননি। দেরি হয়েছে বলে তিনি আমাদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। যদি আমাদের পরীক্ষার সুযোগ দেয়া হতো তাহলে বাকিসময়ে আমরা পাশ মার্ক তুলতে পারতাম।

Manual6 Ad Code

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন বলেন, আমি কুলাউড়ার বাইরে আছি। পরীক্ষা শেষ হবার আধা ঘন্টা পর কেন্দ্র প্রধান বিষয়টি আমাকে জানান।

Manual3 Ad Code

কেন্দ্র প্রধান ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, ওই চার শিক্ষার্থী এক ঘন্টা ২৬ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে আসে। নির্ধারিত সময়ের প্রথম ৩০ মিনিটের মধ্যে তাদের নৈব্যক্তিক পরীক্ষা শেষ। বিধি মোতাবেক দেরি করে আসার কারণে তাদের পরীক্ষা দেবার সুযোগ
ছিলনা। তবে বাকি বিষয়ের পরীক্ষাগুলো তারা দিতে পারবে।

Manual1 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এটাই নিয়ম। ইতিহাস বিষয়ের এমসিকিউ পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন ওই চার
শিক্ষার্থী দেরিতে আসায় তাদের পরীক্ষা দেয়ার কোন সুযোগ ছিল না। তারপরও বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!