কাজের মেয়ে ধর্ষণের অভিযোগে জুড়ীতে আ’লীগ নেতা রানু মহালদারসহ গ্রেফতার ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কাজের মেয়ে ধর্ষণের অভিযোগে জুড়ীতে আ’লীগ নেতা রানু মহালদারসহ গ্রেফতার ৩

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান রানুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) জুড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ আটকের ঘটনায় গোটা উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশি অভিযানে আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রানু ছাড়াও অন্যরা হলেন- ধর্ষণে সহায়তাকারী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আতর আলীর ছেলে সফিকুল ইসলাম (৪০) ও গৃহকর্মীর মাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী বিগত তিন মাস আগে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রানু মহালদারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয়। কাজের ফাঁকে গৃহকর্মীর উপর কুদৃষ্টি পড়ে সামছুজ্জামান রানুর। একপর্যায়ে তাকে ধর্ষণ করার সুযোগ খোঁজতে থাকেন। শেষমেশ গৃহকর্মীর মাকে ম্যানেজ করে গত তিনমাসে একাধিকবার ওই ধর্ষণ করেন সামছুজ্জামান রানু। সর্বশেষ গত ০১ মার্চ ফের ধর্ষণের শিকার হয়। গৃহকর্মী এসব সহ্য করতে না পেরে বাসা থেকে পালিয়ে গত সোমবার থানায় হাজির হয়ে ৩ জনের নামোল্লেখ করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

জুড়ী থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান। ধর্ষিতা ওই গৃহকর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!