বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবসে ১৫ অসচ্ছল নারীকে ক্ষুদ্রঋণের চেক প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবসে ১৫ অসচ্ছল নারীকে ক্ষুদ্রঋণের চেক প্রদান

  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র‌্যালি, আলোচনা সভা, অসচ্ছল নারীদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্পের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Manual3 Ad Code

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতির সভাপতি রোকসানা বেগম, অপরাজিতা মহিলা সংস্থার সহসভাপতি খালেদা বেগম, যুব মহিলা সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, মহিলা ও যুব সংগঠক শেফালি পাল, ফারজানা বেগম, জয়ীতা অন্বেষণের গত বছরের উপজেলা শ্রেষ্ট্র জয়ীতা ফেরদৌছি আক্তার প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে আত্ম-কর্মসংস্থানের জন্য উপজেলার ১৫ জন অসচ্ছল প্রশিক্ষিত নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণের সর্বমোট পৌনে চার লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পরে যুব কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!