কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুণিজন সংবর্ধনা, আলোচনা সভা ও মণিপুরি ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। শিক্ষার্থী এল সুচনা সিনহা ও অন্তরা শর্মার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কবি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, মণিপুরি কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, কবি ও সাহিত্যিক খইরোম ইন্দ্রজিৎ, কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, স্বাস্থ্য পরিদর্শক মিকইবী দেবী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য গুলনাহার বেগম, হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বৃন্দা রাণী সিনহা, কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন, কবি আয়েকপম অঞ্জু, সাংবাদিক সালাউদ্দিন শুভ ও আর কে সোমেন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার রাজকুমারী অমুস্না, আমুসেনা দেবী, মোছা. নুরুন নেছা বেগম, রাধাবতী দেবী ও বীনা রানী সিনহাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয় এবং মণিপুরি ভাষা পরীক্ষায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!