বড়লেখায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্স এন্ড ফায়ার ব্রিগেড নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপক মহড়া দিয়েছে।

Manual1 Ad Code

Manual6 Ad Code

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual6 Ad Code

অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ইউপি সদস্য ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!