কমলগঞ্জে গরুসহ দুই চোর গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

কমলগঞ্জে গরুসহ দুই চোর গ্রেফতার

  • রবিবার, ১০ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরির ঘটনায় চিহ্নিত দুই গরু চোরকে গ্রেফতার করছে পুলিশ। গত শনিবার রাতব্যাপী আসামীদের বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের নয়ন পাশির পাশি’র বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল জব্বার (২৫) কে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় তার সহযোগী পাত্রখোলা এলাকার তমিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৯) ও শ্রীপুর এলাকার আং মজিদের ছেলে মুন্না মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আটকদের তথ্যের ভিত্তিতে শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে চোরাই যাওয়া নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ৭ মার্চ রাত আড়াই ঘটিকার সময় মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর বাগানের নয়ন পাশির গোয়াল ঘর থেকে চুরেরা গরু চুরি করে নিয়া যায়। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শ্রীগোবিন্দপুর বাগান থেকে গরু চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!