বড়লেখা থানার জাহেদ আহমদ জেলার শ্রেষ্ঠ এসআই  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখা থানার জাহেদ আহমদ জেলার শ্রেষ্ঠ এসআই 

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করেছে জেলা পুলিশ।

সভা শেষে পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম ও পিপিএম (বার) জাহেদ আহমদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বড়লেখা থানার এসআই জাহেদ আহমদকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, ‘এই পুরষ্কার প্রাপ্তি আমার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে। এজন্য আমি পুলিশ সুপার স্যার ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ। এছাড়া বড়লেখা থানার অফিসার ইনচার্জ স্যার ও থানার প্রত্যেক সহকর্মীর কাছেও কৃতজ্ঞ। কারণ ওসি স্যারের দিক-নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া আমার এই অর্জন সম্ভব হত না।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!