বড়লেখায় উৎকোচ না দেওয়ায় নৈশপ্রহরীকে স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় উৎকোচ না দেওয়ায় নৈশপ্রহরীকে স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস ৩ লাখ টাকা ঘুস নিয়ে নৈশপ্রহরী পদে বশির উদ্দিনকে চাকুরী দিয়েছেন। প্রায় দেড় বছর বিনাবেতনে খাটিয়ে এমপিওভুক্তি নামে আরো ২ লাখ টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে হতভাগা নৈশপ্রহরীকে স্কুল থেকে বের করে দিয়েছেন। এব্যাপারে ভোক্তভোগি নৈশপ্রহরী সম্প্রতি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস স্কুলের নৈশপ্রহরী পদে স্থানীয় হতদরিদ্র বশির উদ্দিনকে চাকুরী দিতে ৫ লাখ টাকা দাবী করেন। বশির উদ্দিন দরকষাকষি করে প্রধান শিক্ষককে ৩ লাখ টাকায় রাজি করান। বশির উদ্দিনকে নিয়োগ দিতে প্রধান শিক্ষক নিজের স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশের জাল সনদ প্রদান করেন। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর নৈশপ্রহরী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বশির উদ্দিনকে নৈশপ্রহরী পদে নির্বাচিত করেন প্রধান শিক্ষক প্রণয় দাস। ১৪ মে বশির উদ্দিন নৈশপ্রহরী পদে যোগদান করেন। প্রধান শিক্ষক নৈশপ্রহরী বশির উদ্দিনকে স্কুল থেকে কোনো বেতন দিতেন না। মানবেতন জীবন যাপন করেও এমপিওভুক্তির আশায় সে যথাযথভাবে স্কুলে দায়িত্ব পালন করে যায়। এরই মাঝে প্রধান শিক্ষক প্রণয় দাস কর্মচারি বশির উদ্দিনের কাছে চাকুরী স্থায়ী করতে আরো ২ লাখ চান। তিনি আর কোন টাকা দিতে পারবেন না বলায় প্রধান শিক্ষক ক্ষীপ্ত হয়ে উঠেন। ২০২৩ সালের ১২ অক্টোবর পর্যন্ত বশির উদ্দিন বিনা বেতনে নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালিন প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস জোরপূর্বক তাকে স্কুল থেকে বের করে দেন। নানা হুমকি ধরমকির কারণে তিনি স্কুলে ঢুকতে পারছেন না।

ভোক্তভোগি নৈশপ্রহরী বশির উদ্দিন কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস চাকুরী দিতে ৫ লাখ টাকা দাবি করেন। অপরাগতা প্রকাশ করায় তিন লাখ টাকায় রাজি হলে স্ত্রীর সোনাদানা, বাড়ির গবাদি পশু আর গাছপালা বিক্রি করে তাকে টাকা দিলে তিনি নিয়োগের ব্যবস্থা করেন। ইন্টারভিউর মাধ্যমে আমাকে নিয়োগ দেন। প্রায় দেড় বছর বিনা বেতনে ডিউটি করার পর এমপিভুক্ত করার জন্য তিনি আরো ২ লাখ টাকা দাবী করেন। আমি গরিব মানুষ, আর টাকা দিতে পারবো না বলায় গত বছরের ১২ অক্টোবর তিনি আমার বিছানাপত্র স্কুলের বাহিরে ফেলে দিয়ে আমাকে স্কুল থেকে বের করে দেন। আমাকে স্কুলে ঢুকতে নিষেধ করেন। স্বেচ্ছায় অব্যাহতি দিতে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি ক্ষতিপুরণসহ ঘুসের টাকা ফেরৎ প্রদানের জন্য প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।

Manual8 Ad Code

প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস ২০২২ সালের ১৪ মে থেকে ২০২৩ সালের ১২ অক্টোবর পর্যন্ত বশির উদ্দিন নৈশপ্রহরী হিসাবে বিনা বেতনে দায়িত্ব পালনের, স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর থাকার, শিক্ষাগত যোগ্যতার জাল সনদ প্রদানের সত্যতা স্বীকার করলেও উৎকোচ নিয়ে চাকুরী দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। কাগজপত্রে জটিলতা থাকলে আবেদনপত্র বাছাইয়ে বাদ দিলেন না কেন, তাকে কিভাবে ইন্টারভিউতে ডাকলেন, নির্বাচিত করলেন, নিয়োগপত্র দিলেন এমনসব কোনো প্রশ্নের সদোত্তর দেননি প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম জানান, বেশ কিছুদিন ধরে তিনি ছুটিতে রয়েছেন। কর্মস্থলে ফিরে অভিযোগটি দেখে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!