বিজিবি শ্রীমঙ্গলের পক্ষ থেকে ৩শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিজিবি শ্রীমঙ্গলের পক্ষ থেকে ৩শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেক্টর সদর দপ্তর, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল এহইয়া উল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, পিএইচডি, ৪৬ ব্যটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, পিএসসি, জি, মেজর মো: তৌফিক হাসান সিদ্দিকী, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমানসহ বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

সীমান্তের অতন্দ্র প্রহরী ‘এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরীব, দুঃখী জনগণকে সহায়তা দেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজানের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি’র এই জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণের একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!