বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের ২শ’ দুস্থ, অসহায় এবং এতিম মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ইফতার ও রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)।

কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি-৫২ ব্যাটলিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান। এসময় ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, কুমারশাইল জামেয়া দারুছ ছুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মস্তফা উদ্দিন, মাদ্রাসা শিক্ষক কবির আহমদ, জাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Manual3 Ad Code

বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য নানা ধরণের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশের মতো বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বিজিবি’র এসব মানবিক জন কল্যাণমুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!