কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
Dead body with an blank tag. Coronavirus victim.

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের নতুন টিলায় এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চলছে নানা গুঞ্জন। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না। গত বুধবার (২৭ মার্চ) রাত ৮টায় শমশেরনগর চা বাগানের নতুন টিলার নিজ ঘরে লাশ ঝুলে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায় চা শ্রমিক স্বামী।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ফাগুয়া উৎসবে শমশেরনগর চা বাগানের নতুন টিলার বাসিন্দা মাধুরী আকুড়া (৩২) ও তার স্বামী সাধন আকুড়া মাথাল হয়ে উঠে। এরপর তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনাও ঘটে। এরপর রাতে ঘরে লাশ ঝুলে থাকতে দেখে স্বামী উদ্ধার করে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মাধুরী আকুড়ার পরকীয়ার বিষয়টি নিয়েও স্বামীর সাথে মনোমালিন্য হতে পারে বলে গুঞ্জন রয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে পারিবারিক উদ্যোগে মাধুরী
আকুড়ার লাশ সৎকার করাতে চাইলে পুলিশ সেখান থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, ধারনা করা যাচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!