বড়লেখায় পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে নিসচা’র ইফতার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে নিসচা’র ইফতার বিতরণ

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা পৌরশহরে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সায়েমের অর্থায়নে শনিবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক পথচারী, জনসাধারণ ও পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে।

শহীদ মিনার প্রাঙ্গণে ইফতার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ। সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিসচা বড়লেখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

Manual8 Ad Code

Manual7 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা’ বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ওলিউর রহমান পারভেজ, শাহাব উদ্দিন, আব্দুল হামিদ ও ছায়দুল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!