শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের আয়োজনে চিন্তা বিনিময় আসর ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের আয়োজনে চিন্তা বিনিময় আসর ও ইফতার মাহফিল

  • সোমবার, ১ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান স্বাধীনতার মাস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘আমার দেশ আমার স্বপ্ন’ শীর্ষক চিন্তা বিনিময় আসর, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখা।
রোববার (৩১ মার্চ) বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালী পার্টি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
বিশেষ অতিথি অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা, সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা এহসানুল হক, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এমএ রহিম নোমানী, সহ-সেক্রেটারি মোঃ মাসুদ রানা।
সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি নাঈম হাসান এর সঞ্চালনায়  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রাক্তন সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, আমাদের দেশে স্বাধীন হয়েছে আজ থেকে ৫৩ বছর পূর্বে কিন্তু এখনো আমাদের দেশ ভিনদেশী ষড়যন্ত্রমুক্ত হতে পারেনি। এদেশের শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা চলছে, নানাভাবে আঘাত করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আবেগ-অনুভূতিতে, নিঃশেষ করেছে রাষ্ট্রীয় ভারসাম্য রাজনৈতিক পদ্ধতিকে।
নানামুখী সংকট নিরসনে প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব। যারা আগামীর কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। আর ছাত্র মজলিস ১৯৯০ সাল থেকে ত্রী-ধারার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কল্যাণকর বাংলাদেশ বিনির্মানের জন্য নিরলস প্রয়াস অব্যাহত রেখে চলেছে। কাজেই শিক্ষার্থীদের আদর্শ সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং সচেতন ছাত্র সংগঠনগুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!