কমলগঞ্জে দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে বিজিবির উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে বিজিবির উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তর, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকার দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় প্রায় ৩০০ জন দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, বিএসপি, পিএসসি, ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি), অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল হাসান মো: তৌফিক মাহমুদ, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদ, ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) মো: জামাল হোসাইনসহ বিজিবি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual5 Ad Code

সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরীব দুঃখী জনগণকে সহায়তা দেয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার ত্রান সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মাহে রমজানের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে বিজিবি প্রতিবছরই কিছু না কিছু জনহিতকর কার্যক্রম গ্রহণ করে থাকে।

Manual7 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!