হাকালুকি হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

হাকালুকি হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

হাকালুকি হাওরের কটবিলে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হতদরিদ্র মাছ শিকারি রতন মনি দাস (৪৫)। গত শুক্রবার সকালের বজ্রপাতে শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে পশ্চিম গাংকুল (টাঙ্গরতলি) গ্রামের মৃত নন্দ লাল দাসের ছেলে। মাছ শিকার করেই রতন মনি দাস স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন।

Manual7 Ad Code

জানা গেছে, মৎস্য শিকারি রতন মনি দাস শুক্রবার ভোর রাতে মাছ ধরতে জাল নিয়ে হাকালুকি হাওরের কটবিলে যান। সেখানে জাল ফেলে মাছ ধরছিলেন। সকাল ৭টার দিকে প্রচন্ড শব্দের বজ্রপাত তার উপরে পড়ে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে ও ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী শুক্রবার বেলা আড়াইটায় জানান, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!