বড়লেখায় দুস্ত পরিবার ও ক্বিরাত প্রশিক্ষকদের শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের অর্থ সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় দুস্ত পরিবার ও ক্বিরাত প্রশিক্ষকদের শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের অর্থ সহায়তা

  • সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে প্রায় ৩ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৪ ও ৫ এপ্রিল সংগঠনের প্রতিনিধিরা ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের দেড় শতাধিক পরিবারে এ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

Manual5 Ad Code

একইসাথে এলাকার ৫টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, করমপুর রউফিয়া হাফিজিয়া মাদ্রাসা, বড়াাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায় মাদ্রাসা আয়োজিত দারুল ক্বিরাত প্রশিক্ষকের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

Manual3 Ad Code

ফ্রান্স থেকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সাজু, সাধারণ সম্পাদক সাদিক তাজিন, সহসভাপতি পারভেজ আহমদ, শরীফ আহমদ, প্রচার সম্পাদক মিফতাহ উদ্দিন, অর্থ সম্পাদক হাসান আহমদ, সহ অর্থ সম্পাদক জায়দুল ইসলাম গৌছ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ প্রচার সম্পাদক রায়হান হোসেন প্রমুখ।

এ বিষয়ে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সাজু বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে এলাকার আর্ত সামাজিক উন্নয়নে একক ও সমষ্টিগত সহযোগিতা করে আসছে। এবারও সাধারণ সদস্যদের সম্মিলিত সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। আমাদের এই ধরণের সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!