বড়লেখায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় মধ্যযুগীয় কায়দায় অমানিবক নির্যাতনে গুরুতর আহত বৃদ্ধ আমির উদ্দিন (৬৫) সিলেট ওসমানী হাসপাতালে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার সকালে মারা গেছেন। হাত-পা ভেঙ্গে, দুই কানে ছিদ্র ও জিহ্বা কেটে নির্যাতনের ঘটনায় আহত আমির উদ্দিনের মেয়ে জেনেফা বেগম জেবা ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা করলে আসামীরা গা ঢাকা দেয়ায় পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি।

Manual5 Ad Code

জানা গেছে, ৮ সেপ্টেম্বর রাতে নিজ বাহাদুরপুর ইউপির বাউরিলখাল এলাকায় অস্থায়ী বসতঘরে আমীর উদ্দিন ও তার স্ত্রী বিলকিছ বেগমের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী এবাদ আহমদ বাপ্পী (২৬), আছার উদ্দিন (৪৫), রাজু আহমদ (২২), হোসেন (৩৫), আব্দুস শুকুর (৩০), দুদু মিয়া (৪০), আব্দুল্লাহ (২৫)।

Manual8 Ad Code

সন্ত্রাসীরা বিলকিছ বেগম ও আমীর উদ্দিনকে বাউরিলখালে পিটিয়ে আহত করে। বিলকিছ বেগম চিৎকার করলে তার চুল কেটে রাস্তায় ফেলে রেখে আমীর উদ্দিনকে সাধুর কালীবাড়ী টিলায় নিয়ে উপর্যুপুরী আঘাত তার দুই পা, দুই হাত, কোমর ভেঙ্গে দেয়। মাথার এক পাশ দিয়ে শিকল ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে, জিহ্বার এক ইঞ্চি পরিমান কেটে ফেলে। দুই কানের ভিতরে ছিদ্র করে, ঘাড় ভেঙ্গে দেয়। পরে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে যায়। ভোরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে করেন। সেখানে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ৯টায় তার মৃত্যু ঘটে।

Manual8 Ad Code

ঘটনার ২দিন পর আহত আমীর উদ্দিনের মেয়ে জেনেফা বেগম জেবা ৭ সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানায় মামলা করেন। জেনেফা বেগম জেবা জানান, তার পিতার শরীরের এমন কোন অঙ্গ বাদ যায়নি যেখান সন্ত্রাসীরা ভাঙ্গেনি। হাত-পা, কোমর ভেঙ্গে জিহ্বা কেটে ফেলে। তাদের নির্মম নির্যাতনে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে তিনি মারা গেছেন। মামলা দায়েরের ৫দিন পরও পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!