বড়লেখায় নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত নেতা এমাদুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত নেতা এমাদুল ইসলাম

  • সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলাম।

Manual3 Ad Code

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। উপজেলা উন্নয়ন ফোরাম নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ওই উন্নয়ন ফোরামের মনোনিত প্রার্থী হিসেবেই তিনি দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। সোমবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়াতে কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। উপজেলা উন্নয়ন ফোরামের মনোনীত প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণায় চালিয়ে ছিলাম। প্রচারণাকালে সবার সহযোগিতা পাই। কেউ কোনোধরনের চাপ প্রয়োগ করেনি।’

Manual4 Ad Code

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এমাদুল ইসলাম বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারণার সময় আমি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার নিকট চির কৃতজ্ঞ। আমি অতীতে সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

Manual8 Ad Code

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখ শেষ হয় ১৫ এপ্রিল সোমবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!