বড়লেখায় সরকারী নোটিশেই কোটি টাকার ভুমি দখলমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় সরকারী নোটিশেই কোটি টাকার ভুমি দখলমুক্ত

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখার দক্ষিণভাগ কলাজুরা বাজার সংলগ্ন কোটি টাকার সরকারী খাস (কবরস্থান) ভুমি দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন। প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারী এ ভুমি দখল করে অবৈধভাবে মার্কেট ও দোকান ঘর তৈরী করে ব্যবসা চালাচ্ছিল। এলাকাবাসীর অভিযোগে সহকারী কমিশনার (ভুমি) ৮ সেপ্টেম্বর ১৪ জন দখলদারকে ৭ দিনের মধ্যে নিজ খরচে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিলে বেঁধে দেয়া সময়ের শেষ দিন মঙ্গলবার তারা নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা অপসারণ করেছে।

Manual6 Ad Code

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে, প্রভাবশালী মহল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা বাজার মসজিদ ও রাস্তা সংলগ্ন সরকারী কবরস্থানের কোটি টাকার ভুমি দখল করে বাণিজ্যিক স্থাপনা তৈরী করে অনেকে নিজে ব্যবসা করছিল আবার কেউ ভাড়া দিয়েছিল। এতে শত বছরের অধিক পুরাতন কবর নিশ্চিহ্ন হয়ে গেছে এবং কলাজুরা-জামকান্দি এলজিইডি রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটতো দুর্ঘটনা। অবশেষে এলাকাবাসী কবরস্থানের ভুমি উদ্ধারের দাবীতে ইউএনও’র নিকট দরখাস্ত করেন।

Manual8 Ad Code

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা জানান, সরকারী ভুমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের জন্য দখলদারদের নোটিশ করেন। বেঁধে দেয়া সময়ের শেষ দিন মঙ্গলবার তারা নিজ খরছে তাদের অবৈধ স্থাপনা অপসারণ করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!