কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থানসহ নানা সমস্যার সমাধানের দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু—দলই ভ্যালী কার্যকরী পরিষদ ও মিরতিংগা চাবাগানের চা শ্রমিকদের অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। শনিবার সকাল ৯টায় মিরতিংগা চা বাগান ফ্যাক্টরির সামনে এ কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মো: আব্দুল জব্বার, মাসুদ আলী, নিশি গঞ্জু প্রমুখ।

Manual6 Ad Code

প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, চা শ্রমিকরা ঠিকমত বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্ত তাদের মজুরি দিতে টালবাহানা চলছে, আজ না কাল করে মালিকপক্ষ তাদেরকে ঘুরাচ্ছেন। বাগানের হাসপাতালে ঔষধ নেই, শ্রমিকদের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, ঝড় তুফানে বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগান কর্তৃপক্ষ মেরামত করে দিচ্ছেন না। তারা সন্তানাদি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই দেশে রোহিঙ্গাদের মুল্য আছে, কিন্তু চা শ্রমিকদের কোন মূল্য নেই, করোনাকালীন সব কিছু বন্ধ থাকলেও চা বাগান বন্ধ হয়নি। চা শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্বি পাচ্ছে, চা শ্রমিকরা না খেয়ে মরবে। ১৭০ টাকা মজুরী দিয়ে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের ভিতরে বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসুচির মাধ্যমে লাগাতার কর্মবিরতি পালনের হুশিয়ারী প্রদান করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!