মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ

  • বুধবার, ১ মে, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual7 Ad Code

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে বুধবার (১লা মে) দুপুরে পৌর শহরে তীব্র তাপদাহের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী ও শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এই বিষয়ে নিসচা নেতৃবৃন্দরা বলেন, নিসচা দেশের প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে তাছাড়া চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌। তাই আমরা আজ বড়লেখা পৌর শহরে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। তীব্র তাপদাহে নিসচা বড়লেখা উপজেলা শাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

তারা আরও বলেন, দেশের কল্যাণে অতন্দ্র প্রহরী হয়ে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী নিসচা বড়লেখা শাখার উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক রহিম মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। আমার মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। এই গরমে নিসচা’র এই ত্যাগ আল্লাহপাক যেন কবুল করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেবনাথ নিলু, সাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার উদ্যোগে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে শীতল পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!