বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

  • শুক্রবার, ১০ মে, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান। শুক্রবার বিকেলে উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের কলাজুরাস্থ বাসভবনে গিয়ে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম আহমদ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম টেক্কা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা নইন উদ্দিন, দক্ষিণভাগের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ি ইমাম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল হাফিজ, চান্দগ্রাম বাজারের ব্যবসায়ি আমিনুর রহমান আমির।

Manual3 Ad Code

গত ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৫শ’ ৪৭ ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আজির উদ্দিন। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিল ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। অপর দিকে চশমা প্রতীকে ২৫ হাজার ১শ’ ১৫ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জমিয়ত নেতা মাওলানা আবিদুর রহমান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!