উপজেলা পরিষদ নির্বাচন: কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারনা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

উপজেলা পরিষদ নির্বাচন: কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারনা শুরু

  • সোমবার, ১৩ মে, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বচনে প্রতীক পেয়ে মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ১০ জন প্রার্থী। সোমবার (১৩ মে) রিটানিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।

Manual1 Ad Code

এবারে এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা), মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), মোঃ সিদ্দেক আলী (তালা), নিরঞ্জন দেব (মাইক) ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল)।

Manual3 Ad Code

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ও মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক পেয়েছেন।

Manual2 Ad Code

এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা। ৩য় ধাপে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলায় মোট ভোটার ২১১৫৪৭ জন।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার প্রতিদ্বন্ধী প্রার্ধীদের মধ্যে প্রতীত বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!