কমলগঞ্জে প্রতিপক্ষের হামলার শিকার আব্দুল মুমিন মিয়ার আশঙ্কাজনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলার শিকার আব্দুল মুমিন মিয়ার আশঙ্কাজনক

  • সোমবার, ২০ মে, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আব্দুল মুমিন মিয়া (৬২) এর অবস্থার অবনতি হয়েছে। ভাতিজাকে ৩ লক্ষ টাকা ধার না দেওয়ায় কথা কাটাকাটির জের ধরে গত ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভাতিজা মোস্তাকিন মিয়ার পুত্র মৌলা মিয়া (২৮) গংরা একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে হাল্লা চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সিলেট উইমেনস হাসপাতালে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে গত ১৭ মে বাড়িতে আসেন। পরদিন আবার অবস্থার অবনতি হলে ১৮ মে রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আপন চাচাকে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।

Manual2 Ad Code

এ ঘটনায় আব্দুল মুমিন মিয়ার ছোট ছেলে মো: নাসির মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মৌলা মিয়াকে আটক করে জেলগাজতে প্রেরণ করে। বখাটে মৌলা মিয়ার বিরুদ্ধে এলাকায় মারধোর সহ নানান অভিযোগ রয়েছে। আহত আব্দুল মুমিন মিয়ার ছেলে দুবাই প্রবাসী আলমগীর হোসেন প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা ও সুষ্ট বিচার প্রার্থনা করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!