কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ: (অব:) সাজ্জাদুর রহমান (৮২) বার্ধক্যজনিত কারনে গত ২১ জুলাই সোমবার রাত সোয়া ৮টায় সিলেট মাউন্ট এডারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২ ঘটিকায় শমশেরনগর শিংরাউলী ইলেভেন স্টার মাঠে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর বেলা ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ শেষে শিংরাউলী কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual3 Ad Code

সাজ্জাদুর রহমানের মৃত্যুতে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), কেন্দ্রিয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক অলি আহমদ খান, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপি সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সনে যুদ্ধকালীন সময়ে ধলই সীমান্তে সিপাহী হামিদুর রহমানের সাথে রনাঙ্গনে লড়াকু সৈনিক ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান বিএনপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমলগঞ্জবাসী একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারিয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews