বড়লেখায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ি ইয়াবাসহ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ি ইয়াবাসহ গ্রেফতার

  • সোমবার, ২০ মে, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখায় থানা পুলিশ মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি সুমন আহমদকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। রোববার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গৌছ মিয়ার কলোনির সম্মুখে মাদক বিক্রি কালে পুলিশ তাকে গ্রেফতার করে। সুমন আহমদ পৌরশহরের বালিচর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, মাদক মামলার ৩ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদÐপ্রাপ্ত আসামি সুমন আহমদ রোবরার রাতে পৌরশরের গৌছ মিয়ার কলোনির সামনে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ একদল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন আহমদ পালিয়ে যাওয়ার চেষ্টা চালালে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে পুলিশ ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতার আসামি সুমন আহমদ চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একটি মাদক মামলার তিন বছরের সাজা পরোয়ানা ও আরেকটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় আরেকটি মামলা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!