মাধবকুণ্ড জলপ্রপাতের ফটক থেকে ফিরে যাচ্ছেন পর্যটকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

মাধবকুণ্ড জলপ্রপাতের ফটক থেকে ফিরে যাচ্ছেন পর্যটকরা

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

Manual2 Ad Code

দেশের অন্যতম পিকনিক স্পট মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের প্রধান ফটক থেকে শত শত পর্যটক ফিরে যাচ্ছে। দুর দুরান্ত থেকে ছুটে গিয়ে কাছাকাছি পৌছেও পর্যটন এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে না পেরে অনেকেই বনবিভাগের কর্মচারী, পর্যটন পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন। ক্ষুব্দ পর্যটকের সাথে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। গত ১৭ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য বনবিভাগ এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করে।

Manual7 Ad Code

বন ও পরিবেশ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবধরনের জনসমাগম রোধে আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ থাকতে পারে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক।

সরেজমিনে মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটকের সম্মুখে কয়েকশ’ পর্যটককে ভিড় করতে দেখা গেছে। ফটক বন্ধ থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারছে না। আগত পর্যটকদের সামাল দিতে বনবিভাগের কর্মচারী ও পর্যটক পুলিশকে হিমসিম ক্ষেতে হচ্ছে। অনেক পর্যটক বাধা-নিষেধ উপেক্ষা করে ফটক অতিক্রম করার জন্য মারমূখি আচরণ শুরু করায় ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েক ব্যক্তি প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে টাকার বিনিময়ে পর্যটকদের পাহাড়ি পথে জলপ্রপাতে নিয়ে যায়। এক্ষেত্রে নির্জন স্থানে অনেকেই শ্লীলতাহানীর শিকার, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। হবিগঞ্জ থেকে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে গিয়ে কৌশিক পাল, রুবি পাল, অঞ্জনা পাল প্রমূখ প্রধান গেইটে আটকা পড়েন। স্থানীয় এক ব্যক্তিকে ম্যানেজ করে ভিতরে প্রবেশ করে সৌন্দর্য উপভোগ করেন। আগত পর্যটকরা জানান, দেশের সকল বিনোদন কেন্দ্রগুলো ইতিমধ্যে খুলে দেয়া হয়েছে। মাধবকুণ্ড পিকনিক স্পট এখনও বন্ধ রাখার কোন যুক্তি তারা খোঁজে পাচ্ছেন না।

Manual6 Ad Code

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষে গত ১৭ মার্চ মাধকুণ্ড ইকোপার্ক বন্ধ ঘোষণা করা হয়। বর্তমান পরিস্থিতি জানিয়ে মাধবকুণ্ড ইকোপার্ক খুলে দেয়ার জন্য ইতিমধ্যে তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। প্রতিদিন ২-৩শ’ পর্যটক মাধবকুণ্ডে ভিড় করছেন। তাদের সামাল দিতে বনবিভাগ ও পর্যটন পুলিশকে হিমসিম খেতে হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!