জুড়ীতে মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান নির্বাচন করার দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান নির্বাচন করার দাবি

  • শনিবার, ২৫ মে, ২০২৪

Manual1 Ad Code

হাসনাইন সাজ্জাদী।। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রবল বেগে নেমে আসা পলিতে গড়ে উঠা জুড়ী জনপদের একাংশ পাহাড় আর চা বাগানে সমৃদ্ধ। গাছ ও বাঁশ ব্যবসার প্রধান কেন্দ্রস্থল এই জুড়ী। অপর দিকে এশিয়ার প্রধান হাওর  হাকালুকি হাওরও জুড়ীতে অধিকাংশই পড়েছে। সারা বিশ্বে মিটা পানির মাছের যোগান দেয় এই হাকালুকি হাওর।

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলার মধ্যবর্তী সংযোগস্থল জুড়ী উপজলা।বড়লেখা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব বিবেচনায় জুড়ী অনেক গুরুত্বপূর্ণ মধ্যবর্তী এলাকা। জুড়ীতে কারো হার্ট এটাক হলে সিলেট পৌঁছাতে সময় লাগে ৪ঘন্টা।

আমার ছোটো চাচা মোশাহিদ আলীর হার্ট এটাক হলে তাঁকে নিয়ে সিলেট পৌঁছাতে পারলেও সময় পার হয়ে পড়াতে তাঁকে আর বাঁচানো যায়নি।

এমন অনেকের ক্ষেত্রেই ঘটছে। মেডিকেল কলেজ হাসপাতাল হয় রোগীর চিকিৎসা সেবার জন্য, রোগী বাঁচানোর জন্য। এটা কেনো ফ্যাশন নয়।

তাই আমাদের দাবি গাছ ও বাঁশ ব্যবসার কেন্দ্রস্থল জুড়ীতে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থান নির্ধারণ করতে হবে। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরাও একই দাবি তুলতে যাচ্ছেন।

নিউইয়র্ক প্রবাসী জননেতা আমার প্রাণপ্রিয় ভাই এডভোকেট সিরাজুল ইসলাম যিনি জুড়ীবাসীর উন্নয়নের জন্য স্বপ্নবাজ, তাঁর সঙ্গে কথা বলেও এই মনোভাব জেনেছি। অচিরেই তাঁর নেতৃত্বে নিউইয়র্কে মানববন্ধন হবে বলে আমি আশাবাদী।

আমার চাচাতো ভাই সে নিজেও পশ্চিম জার্মান প্রবাসী।রেমিটেন্স পাঠাচ্ছে তাঁরা সবাই। প্রবাসী জুড়ীর সন্তানেরা দেশকে সমৃদ্ধ করছেন রেমিট্যান্স দিয়ে।

Manual6 Ad Code

সে অনুপাতে অনুন্নত এবং চিকিৎসার দিক থেকে সুবিধাবঞ্চিত এলাকা জুড়ী।

Manual5 Ad Code

মৌলভীবাজার, রাজনগর থেকে ১ঘন্টা লাগে সিলেট যেতে।শ্রীমঙ্গল থেকে দেড় ঘন্টা। কুলাউড়া থেকে ৩ ঘন্টা।আর বড়লেখা থেকে সিলেট ৩ ঘন্টা বিয়ানীবাজার হয়ে যাওয়া যায়। আবার সে অর্থে মৌলভীবাজার থেকে বড়লেখা যেতে আড়াই তিন ঘন্টা লাগে।

নতুন মেডিকেল কলেজ হাসপাতালের স্থান নির্ধারণ নিয়ে রাজনগর ও মৌলভীবাজারের মধ্যে যে বিতর্ক চলছে তার একমাত্র উপশম ঘটেতে পারে জুড়ীতে মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থান নির্ধারণ করতে পারলে।এখানে অনেক খাস জমি রয়েছে তাই সরকারি অর্থেরও সাশ্রয় হবে।

বড়লেখার শেষ প্রান্ত থেকে জুড়ীতে আসতে ১ ঘন্টার বেশি সময় লাগে না।মৌলভীবাজার থেকেও ১ ঘন্টায় আসা যায়।রাজনগর থেকে ৪০ মিনিট আর কুলাউড়া থেকে ৩০ মিনিট। তাই জুড়ী জেলার মধ্যবর্তী স্থানে পড়ে।এখানে মেডিকেল কলেজ হাসপাতালের স্থান নির্ধারণ করা যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। তাই জুড়ীবাসীর দাবি এখানেই প্রস্তাবিত নতুন মেডিকেল কলেজ হাসপালের স্থান নির্ধারণ করা হোক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews