জুড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা. জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।

Manual8 Ad Code

সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ ইমরান হোসেন পল্লব।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জুড়ী উপজেলা শাখার সাধারণ মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া,

আগামী ৪ ই অক্টোবর হইতে ১৫ ই অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার নির্ধারিত ১৪৫ টি কেন্দ্রে চলবে। ৬-১১ মাস বয়সী শিশু ১ টি নীল রঙের ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সী শিশু কে ১ টি লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!