বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

  • বুধবার, ৫ জুন, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual8 Ad Code

বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ। বুধবার (৫ জুন) মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

সংগঠনের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, সাধারণ সংগঠনের সম্পাদক সাব্বির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আরমান, রায়হান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, আলী হায়দার মুন্না, প্রচার সম্পাদক ইশবাল হোসেন।

প্রসঙ্গত, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ ও গরমকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন প্রজাতির ১ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ২০০টি প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপণ করা হবে। গত ২৭ মে থেকে সংগঠনটি বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!