জুড়ীতে ৭ দিনের ব্যবধানে ৫ এনজিও কার্যালয়ে চোরদের হানা : উদ্বেগ-আতঙ্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে ৭ দিনের ব্যবধানে ৫ এনজিও কার্যালয়ে চোরদের হানা : উদ্বেগ-আতঙ্ক

  • বুধবার, ৫ জুন, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

জুড়ীতে ঈদুল আজহাকে সামনে রেখে ১০ দিনের ব্যবধানে পাঁচটি ঋণদানকারী এনজিও কার্যালয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গবদ্ধ চোরেরা হানা দিয়েছে। একটি এনজিও অফিসে ঢুকে চোরেরা কর্মকর্তা-কর্মচারীদের দেশিয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে। তবে কয়েকটি চুরির ঘটনার ভিডিও ফোটেজে চোরদের দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সনাক্ত করতে পারেনি। এদিকে চুরির ঘটনায় এনজিও, বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়ী মহলে আতঙ্ক দেখা দিয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, মঙ্গলবার শেষ রাতের দিকে জুড়ী উপজেলা সদরের জাঙ্গীরাই এলাকার ‘আশা’ নামক এনজিও সংস্থার কার্যালয়ে তালা ভেঙ্গে চোরেরা প্রথমেই ম্যানেজার প্রদীপ কুমার সিংহের কক্ষে প্রবেশ করে তাকে ও একজন কর্মচারীর হাতপা বেঁধে ফেলে। পরে অফিসের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে ১ লাখ ৩৫ হাজার ২১০ টাকা লুট করে নিয়ে যায়। একই রাতে পাশের বিল্ডিংয়ের ‘ব্যুরো বাংলাদেশ’ এনজিও অফিসের সিসি ক্যামেরা ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরচক্র। প্রথমে ওই বিল্ডিংয়ে বসবাসরত এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকটি পরিবারের দরজার ছিটকারী বাহির থেকে লাগিয়ে চোরেরা ‘ব্যুরো বাংলাদেশ’ অফিস তছনছ করে। তবে অফিসে কোনো টাকা না থাকায় শেষ পর্যন্ত চোরেরা খালি হাতে ফিরেছে। এছাড়া শনিবার জুড়ী নাইট চৌমুহনায় ‘লতিফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানী তেলের দোকানের সাটার ভেঙ্গে চোরেরা প্রবেশ করে ক্যাশবাক্স থেকে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। এর আগে জুড়ী ‘ব্র্যাক’ অফিস, পিডিবি কার্যালয়,‘উদ্দীপন’ এনজিও কার্যালয় ও ‘কাল্ব’ কার্যালয়ে চোরেরা হানা দিয়েছে। তবে কত টাকা চুরি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি এনজিও কর্মকর্তারা। এদিকে জুড়ীতে ঘনঘন চুরির ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ আতংক বিরাজ করছে।

Manual7 Ad Code

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বুধবার সন্ধ্যায় জানান, চুরির ঘটনায় থানায় পৃথক অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!