বড়লেখায় স্রোতে তলিয়ে গেল শিশু, উদ্ধারে ডুবুরিদল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় স্রোতে তলিয়ে গেল শিশু, উদ্ধারে ডুবুরিদল

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ও বসতবাড়ি। প্লাবিত হয়েছে উপজেলার নিচু এলাকা। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ছড়ার স্রোতে হারিয়ে গেছে সাদিবুল ইসলাম নামে পাঁচ বছরের এক শিশু। সে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় দমকল বাহিনী সিলেট দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দিয়েছে।

Manual5 Ad Code

সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত আটটায় শিশুটির সন্ধান পায়নি তারা।

জানা গেছে, গত বৃহস্পতিবারের ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার সোয়ারারতল গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত দেওছড়ায় প্রবল স্রোত নামে। এই ছড়ার তীরেই ইউপি সদস্য আব্দুর রহিমের বসতবাড়ি। বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির সবার অজান্তে তার শিশুপুত্র সাদিবুল ইসলাম ছড়ায় পড়ে যায়। মুহুর্তেই প্রবল স্রোতে সে পানিতে ডুবে হারিয়ে যায়। সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, ছড়ার পানিতে ডুবে যাওয়ার খবর পেয়েই তিনিসহ আরো অনেকে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ছড়ায় প্রবল স্রোত থাকায় তার সন্ধান পাননি। পরে বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

Manual5 Ad Code

বড়লেখা দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার মোল্লা শামিম আহমদ জানান, এখানে কোনো ডুবুরি নেই তাই তারা ছড়ার পানিতে পড়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য সিলেট বিভাগীয় ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দিয়েছেন। তারা সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছার উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত আটটা পর্যস্ত সন্ধ্যান পাওয়া যায়নি ছড়ায় তলিয়ে যাওয়া শিশুটির।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!