বড়লেখায় ৮ ঘন্টা পর ছড়া থেকে উদ্ধার হল সেই শিশুর লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ৮ ঘন্টা পর ছড়া থেকে উদ্ধার হল সেই শিশুর লাশ

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখায় ছড়ার পানিতে পড়ে নিখোঁজের প্রায় ৮ ঘন্টা পর শিশু রাহিমুল সাজিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খালের পানিতেই তার লাশ খুঁজে পাওয়া যায়। এর আগে সিলেট থেকে আসা দমকল বাহিনীর ডুবুরি দল রাত আটটা পর্যন্ত উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। এরপর রাত ১০টার দিকে স্থানীয় লোকজন স্রোতের পানিতে ভেসে গিয়ে পানির নিচে তলিয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করেন। সাজিদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাজিদ বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দেওছড়া খালের পাশে বন্ধুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। বন্ধুরা বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর স্থানীয়দের পাশাপাশি স্বজনরা খালের পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। বড়লেখা ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে বিকালে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। পরে ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করেন। কিন্তু স্বজনরা সাজিদকে খোঁজা অব্যাহত রাখেন। রাত ১০টার দিকে তারা বাড়ির পাশ থেকে কিছুটা দূরে ওই খালের পানিতেই শিশু সাজিদের নিথর দেহ খুঁজে পান।

Manual7 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, ওই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!