বড়লেখায় পূর্ব-বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় পূর্ব-বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ২

  • রবিবার, ৯ জুন, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় সীমানা নিয়ে পূর্ব-বিরোধের জেরে উপজেলার গ্রামতলা গ্রামে গত শনিবার (৮ জুন) দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৭ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক মামলা করেছেন। একপক্ষের মামলায় পুলিশ অপরপক্ষের দুই ব্যক্তিকে আটক করে রোববার আদালতে সোপর্দ করেছে।

Manual5 Ad Code

আহতরা হলেন- ক্রিড়া ধারা ভাষ্যকার, মিডিয়াকর্মী ও জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান নোমান উদ্দিন, তার ভাই সরফ উদ্দিন, রহিম উদ্দিন ও বোন সুফিয়া বেগম। অপরপক্ষের আহতরা হলেন- ফুরকান আহমদ, আরমান আলী, জয়গুন নেছা বেগম।

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার গ্রামতলা গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে ক্রিড়া ধারা ভাষ্যকার ও মিডিয়াকর্মী নোমান উদ্দিনসহ তার পরিবারের সদস্যদের সাথে একই গ্রামের আব্দুস সাত্তার ও তার স্ত্রী জয়গুন্নেছা বেগমের বিরোধ চলচিল। জয়গুন্নেছা বেগমের বসতঘরের টিনের পানি নোমান উদ্দিনের ঘরের বেড়ায় পড়ে ক্ষয়ক্ষতি হচ্ছিল। এই পুর্ব-বিরোধের জেরে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Manual2 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষের মামলায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!