শ্রীমঙ্গলে বহুদলীয় প্লেটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রিমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিক্ষকদের উদাসীনতায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আহত বড়লেখায় কূপে পড়ে শিশুর মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন- ছাতকে দু’ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা হয়‌নি  আত্রাইয়ে হেরোইন ও অ্যাম্পুলসহ ২জন মাদক কারবারি গ্রেফতার সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবির বিচরণ ছিল দৃঢ় : মির্জা ফখরুল কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু কমলগঞ্জে স্বামী-স্ত্রী’র বিরোধ : শিশুকে অপহরণ স্টাইলে তুলে নেয়ার চেষ্টা ছাতকে রশিটান খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪ কমলগঞ্জের শমশেরনগর হাসাপাতালদাতা সদস্যের ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্ত নারী উদ্যোক্তার সংবর্ধনা কুলাউড়ায় হাফিজ ছাত্রদের পাগড়ি পরিধান ও এমপিকে সংবর্ধনা

শ্রীমঙ্গলে বহুদলীয় প্লেটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রিমাসিক পরিকল্পনা প্রণয়ন সভা

  • সোমবার, ১০ জুন, ২০২৪

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুদলীয় প্লেটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে ত্রিমাসিক সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় শ্রীমঙ্গলের একটি অভিজার রেষ্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীয়তায় এবং ইউকেএইড এর অর্থায়নের এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি এ্যাম্বসেডর মো: জহির আহম্মে শামীমর সভাপতিত্বে ও কো-অডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্তিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও সিলেট বিভাগীয় কো-অডিনেটর আকলিমা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এ্যাম্বাসেডর কাজী আছমা খাতুন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা উপজেলা আ,লীগের সহ সভাপতি মো: সমশের খান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

Manual1 Ad Code

বক্তব্য দেন পিএফজি সদস্য ও জেলা পরিষদের সদস্য বিএনপি নেত্রী হেলেনা চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী মিতালী দত্ত, যুব সংগঠক ও আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলন ও সাংবাদিক নূর মোহাম্মদ সাগর প্রমুখ।

Manual2 Ad Code

সভায় সাংগঠনিক কার্যক্রমে আরো বেশী করে মনোনিবেশ প্রদান, প্রশিক্ষণে অংশগ্রহণ ও বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের সিন্ধান্ত নেওয়া হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!