জুড়ী পানিতে ডুবে এক শিশুর মৃত্যু : অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ী পানিতে ডুবে এক শিশুর মৃত্যু : অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক

  • সোমবার, ১০ জুন, ২০২৪

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি ::: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডুবার পানিতে ডুবে রানা মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রানা (১০) নামে আরেক শিশু। সোমবার (১০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রানা মিয়া মনতৈল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং আহত শিশু মোহাম্মদ নগর গুচ্চগ্রামের ফারুক মিয়ার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই শিশু মনতৈল বজিটিলা এলাকায় মসজিদের পার্শে পুকুরের মত বড় একটি ডুবায় একটি কলাগাছ নিয়ে খেলছিল। এক পর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটি শিশুকে মৃত ঘোষণা করেন। আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, একটি শিশু মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপর শিশুর প্রাণ থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!