বড়লেখা থানা পুলিশের অভিযানে ৫ চোরাই গরু উদ্ধার, গ্রেফতর ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখা থানা পুলিশের অভিযানে ৫ চোরাই গরু উদ্ধার, গ্রেফতর ২

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন এলাকা থেকে গরুগুলো উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করা হয়। গরুগুলো বড়লেখা উপজেলার পেনাগুল এলাকা থেকে চোরেরা চুরি করে নিয়ে গিয়েছিল।
গ্রেফতারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আবুল এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইব্রাহীম চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী। শুক্রবার (১৩ জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১২ জুন দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞতনামা চোরেরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমদের ৩টি গরু এবং তার প্রতিবেশী মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৩ জুন) গরুর মালিক হারুন আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরই বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর নির্দেশে এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে এসআই আতাউর রহমান অভিযানে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তা পাশ থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এসময় গরুচোর দুলাল চৌধুরী ও হাবিবুর রহমান ওরফে আবুলকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

ওসি সঞ্জয় চক্রবর্ত্তী জানান, বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধাসহ দুই চোরকে নাসিরনগর থেকে গ্রেফতার করা হয়েছে। আবুল ও দুলাল আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা সিলেটের বিভিন্ন এলাকায় গরু চুরি করেছে বলে স্বীকার করেছে। আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ও খুনের মামলা রয়েছে। দুই চোরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!